
হাজীগঞ্জে পুকুরে মিললো আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে এক আওয়ামীলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দুলাল মিয়াজী (৬০)।
১১ নভেম্বর বুধবার সকালে উপজেলার ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


