
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ স্থায়ী অবসানে ত্রিপক্ষীয় আলোচনা
নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার শুরু হওয়া দুই দিনের এই বৈঠক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা।
দ্য গার্ডিয়ান জানায়, আলোচনায় যুদ্ধ বন্ধের পাশাপাশি রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে রাশিয়ার দাবির মুখে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার লক্ষ্য শুধু যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করা। এ জন্য ইউরোপকে আলোচনার টেবিলে রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন তারা। আলোচনায় ন্যাটো-রাশিয়া কাউন্সিল পুনরুজ্জীবিত করা এবং সমঝোতার অংশ হিসেবে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিরাপত্তা কাঠামোয় সংকট মোকাবিলায় নিয়মিত পরামর্শ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা, সামরিক স্বচ্ছতা এবং উত্তেজনা কমাতে পারস্পরিক পদক্ষেপের কথা রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗