১২ নভেম্বর ২০২৬, ১৮:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ১৭:১৯ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ১৭:১৯

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার

· অপরাধ

প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ছুরিকাঘাত—রাউজানের সেই ঘটনায় অভিযুক্ত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দুই নেতাকে এবার সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত দুই নেতা হলেন উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এন এ বাবুল ও সহতথ্য, যোগাযোগ ও বিজ্ঞানপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার। দুজনেরই বাড়ি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে। তাদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, অন্যজন রয়েছেন আত্মগোপনে।

মঙ্গলবার (১০ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ