
ঝিনাইদহে কাগজপত্র বিহিন ৪২০ বস্তা সার বোঝায় ট্রাক আটক
ঝিনাইদহে ট্রাক বোঝায় করে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল ৪২০ বস্তা টিএসপি সার। কিন্তু পরিবহনের বৈধ কাগজপত্র বা চালান দেখাতে না পারায় ঝিনাইদহে ট্রাকটি আটকে দেন স্থানীয় লোকজন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পালিয়ে যাওয়ায় চালক ও হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টা পর্যন্ত সারবোঝাই ট্রাকটি শহরের আরাপপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সদস্যদের হেফাজতে ছিল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


