
হামজা চৌধুরীকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ ঘোষণা বাংলাদেশের
ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম ও বিশ্বনাথ ঘোষ। তাঁদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ এবং মোহাম্মদ ইব্রাহিম।
ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এবার শুরু থেকেই আক্রমণভাগে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, চোটের কারণে একাদশের বাইরে রয়েছেন বিশ্বনাথ ঘোষ।
আগের দিন সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছিলেন, কোচ দায়িত্ব দিলে তিনি অধিনায়কত্ব গ্রহণে প্রস্তুত। তবে তাঁর কাছে অধিনায়কের আর্মব্যান্ডের চেয়ে দলের একতা ও ড্রেসিংরুমের পারিবারিক পরিবেশ বেশি গুরুত্বপূর্ণ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
