
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপারকে নজরদারিতে রাখার খবর পাওয়া গেছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের ওই কর্মকর্তার ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাঁকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
বুধবার জাতীয় দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে জেলা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে বলা হয়, ডিবির একটি দল হালিশহরে আরআরএফ পুলিশ লাইনস থেকে জাহাঙ্গীর আলমকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার পর তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



