১২ নভেম্বর ২০২৬, ০২:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

গাজী নজরুলের আসন শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২০:৪৬ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২০:৪৬

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

গাজী নজরুলের আসন শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

· বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিবেদক: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে সচেতন নাগরিক সমাজ। আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর শ্যামনগরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হবে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে শ্যামনগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে বলা হয়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবন্দি থাকায় শ্যামনগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে এলাকার মানুষ কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর জনপ্রতিনিধিত্ব প্রয়োজন।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ