
এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিনতাইয়ের সতর্কতা জারি
নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ছিনতাইয়ের হুমকির খবর পাওয়ার পর নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্র জানায়, ফ্লাইটটির একটি শৌচাগারের আয়নার ওপর বিমান ছিনতাই সংক্রান্ত একটি হুমকি বার্তা লেখা পাওয়া গেছে।
প্রতিবেদন অনুসারে, বুধবার (১১ নভেম্বর) সকালে ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় শৌচাগারের আয়নায় হুমকি বার্তাটি নজরে আসে। ঘটনাটি জানতে পেরে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗