১২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

অধিকারের নির্যাতন বিরোধী নেটওয়ার্ক সভা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২২:২২ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২২:২২

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

অধিকারের নির্যাতন বিরোধী নেটওয়ার্ক সভা

· বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তি: গুম, নির্যাতন ও রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা, মিথ্যা মামলা প্রত্যাহার, দায়িদের জবাবদিহির আওতায় আনা এবং পুলিশ-প্রশাসনের কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী ও নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা। একই সঙ্গে ভুক্তভোগীদের আইনি সহায়তা, মানসিক পুনর্বাসন এবং দেশব্যাপী মানবাধিকারকর্মীদের কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

বুধবার রাজশাহী নগরীর একটি কনফারেন্স রুমে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারস অ্যান্ড সারভাইভারস অ্যান্টি-টর্চার নেটওয়ার্ক মিটিং’ শীর্ষক সভায় এসব দাবি ও সুপারিশ তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন অধিকারের রাজশাহী সমন্বয়ক ও সাংবাদিক মঈন উদ্দিন। সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী হাবিবুল্লাহ মোহাম্মদ কাউসারী।

সভায় সাংবাদিক ও মানবাধিকারকর্মী রাশেদ রাজন ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণে ডিবি পুলিশের হাতে আটক ও নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন। সভায় আরও উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী এম শামীম আক্তার, আনোয়ার হোসেন ফিরোজ, মাহমুদ হাসান, আবিদ, আসাদুজ্জামান আসাদ, জুল ইকরাম ফেরদৌস ইবতিদা, সাংবাদিক ও মানবাধিকারকর্মী হুজাইফা, নির্যাতিত পরিবারের সদস্য ও মানবাধিকারকর্মী রাকিব হাসান, নির্যাতনের শিকার জাহিদ হাসান, মনিরুল ইসলাম, মনি, শফিক ও বাসির, মানবাধিকারকর্মী তামিম তুলি, আমরিন ও নাতাশাসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের মানবাধিকারকর্মীরা।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ