১২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন মেয়র পদপ্রার্থী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২২:১৫ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২২:১৫

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন মেয়র পদপ্রার্থী

· রাজনীতি

চারঘাট প্রতিনিধি: শীতের সকালে একটু উষ্ণতা, সঙ্গে ভালোবাসা ও সহমর্মিতার উপহার। জীবিকার তাগিদে প্রতিদিন রাস্তায় ছুটে চলা শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চারঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল।

বুধবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে রিকশা ও ভ্যানচালকের হাতে শীতের হুডি দেন তিনি। এ সময় হুডি পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চালকেরা। তাদের অনেকেই জীবিকার তাগিদে শীত-গরম উপেক্ষা করে প্রতিদিন রাস্তায় রিকশা ও ভ্যান চালান। এমন উদ্যোগ তাদের কাছে কিছুটা স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে আসে।

আসাদুজ্জামান জুয়েল বলেন, “রিকশা ও ভ্যানচালকেরা আমাদের সমাজের অত্যন্ত পরিশ্রমী মানুষ। শীতের সকালে তাদের কষ্টের কথা চিন্তা করেই এই ছোট্ট আয়োজন। আমি মনে করি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য বড় আয়োজনের প্রয়োজন নেই, প্রয়োজন একটি সুন্দর মন ও আন্তরিকতা। সামর্থ্য অনুযায়ী সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ