
৮ পিস্তলের ভিডিও দেখিয়ে চাঁদা দাবি, রাউজানের ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার
সামনে সারি সারি করে রাখা আটটি পিস্তল, সেই অস্ত্রের ছবি-ভিডিও দেখিয়ে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিতেন। এমন অহরহ অভিযোগ রাউজানের বুলেট হৃদয়ের বিরুদ্ধে। এবার সেই হৃদয় ধরা পড়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে।
সোমবার (৯ নভেম্বর) মধ্যরাত ১টা ৪০ মিনিটে তাকে নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে এ তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে বুলেট হৃদয় রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন। হৃদয় রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহপাড়ার বাদশা মিয়ার ছেলে। বাদশা দক্ষিণ রাউজানের ফজল হক বাহিনীর সদস্য মামুনের সহযোগী।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
