১২ নভেম্বর ২০২৬, ০০:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হবিগঞ্জে শতাধিক ইট ভাটার নেই পরিবেশ ও ডিসির লাইসেন্স

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ০০:৪২ · সর্বশেষ প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ০০:৪২

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

হবিগঞ্জে শতাধিক ইট ভাটার নেই পরিবেশ ও ডিসির লাইসেন্স

· পরিবেশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া শতাধিক ইটের ইটভাটায় অবৈধ ভাবে তৈরী করা হচ্ছে ইট। আর এসব ইট ভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে বায়ু, নষ্ট হচ্ছে কৃষিজমি, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। আইনের তোয়াক্কা না করে, নবায়নকৃত লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটাগুলো চালু রেখেছেন মালিকরা। সরকারি নির্দেশনা উপেক্ষা করে চলছে নতুন করে ইটকাটা ও পোড়ানোর কাজ। প্রসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, তদবিরে ব্যস্ত হবিগঞ্জ ইটভাটা মালিক সমিতির নেতারা। হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হবিগঞ্জে বর্তমানে ৯০টি ইটভাটা সক্রিয়। এর মধ্যে একটিরও নবায়নকৃত লাইসেন্স বা পরিবেশ ছাড়পত্র নেই। তারপরও এই ইটভাটাগুলো দিনে-রাতে ধোঁয়া ছড়িয়ে চলছে সম্পূর্ণ অবৈধভাবে। পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য সবকিছুর উপরই এর প্রভাব মারাত্মক। পরিবেশবাদীরা বলছেন, ইটভাটা নিয়ন্ত্রণে সরকারের নিজস্ব আইন থাকলেও তার কোনো প্রয়োগ দেখা যায় না। ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। ভূমি মন্ত্রণালয়ের জারিকৃত নির্দেশনা অনুযায়ী, ইটভাটা স্থাপনের জন্য কেবল অকৃষি জমি ব্যবহার করা যাবে। ইট পোড়ানোর নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ (ধারা ৯-এর উপধারা ৫) অনুযায়ী, কোনো ইটভাটা উপজেলা সদর, সংরক্ষিত বনাঞ্চল, আবাসিক এলাকা বা ফলজ বাগান থেকে অন্তত তিন কিলোমিটার দূরে থাকতে হবে। কিন্তু হবিগঞ্জের বাস্তবতা উল্টো। বাহুবল ও চুনারুঘাট উপজেলার অধিকাংশ ইটভাটা উপজেলা সদর বা জনবসতিপূর্ণ এলাকার মধ্যেই স্থাপিত। বাহুবলের মিরপুর-ধুলিয়াখাল, মিরপুর-বাহুবল, ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর-শায়েস্তাগঞ্জ অংশ এবং শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের পাশে সারি সারি ইটভাটা দৃশ্যমান। স্কুল, মসজিদ ও বাজারের পাশেও জ্বলছে চুল্লি এ যেন ইটভাটা মালিকদের আইনের প্রতি একরাশ বৃদ্ধাঙ্গুলি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, হবিগঞ্জের কোনো ইটভাটাই সরকারি নিয়ম-নীতি অনুসরণ করছেন না। তারা নিজের মত করে ভাটাগুলো পরিচালনা করছেন। এতে এলাকার পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। পরিবেশ রক্ষায় প্রশাসন এ ভাবে সঠিক প্রদক্ষেপ নিতে হবে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইটভাটা মালিক স্বীকার করেছেন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কিছু প্রভাবশালী কর্মকর্তাকে “ম্যানেজ” করেই চলছে এই অবৈধ ব্যবসা। হবিগঞ্জ ইটভাটা মালিক সমিতির কিছু প্রভাবশালী সদস্য প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সরকারি দিবস ও অনুষ্ঠানে অনুদান দেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় কৃষকরা জানান, আম-কাঁঠালসহ মৌসুমি ফলের গাছে আর আগের মতো ফল আসে না। ধুলার আস্তরণে গাছের পাতা বিবর্ণ হয়ে গেছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ জানান, যেসব ইটভাটা পরিবেশনীতি লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক ড. মো. ইউসুফ আলী জানান, “অবৈধ ইটভাটার তালিকা তৈরি করে বিভাগীয় অফিসে পাঠানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পেলে অভিযান পরিচালনা করা হবে।”

তবে স্থানীয়দের প্রশ্ন এই ‘আদেশ’ কবে আসবে ? ততদিনে কত কৃষিজমি পুড়ে ছাই হবে ? সবাই জানে লাইসেন্স নেই, তবুও কেন ধোঁয়ার কালো মেঘ আকাশ ঢেকে রাখে ? কে সেই অদৃশ্য শক্তি, যাদের ছায়ায় প্রশাসন নীরব দর্শকে পরিণত হয় ? যত দিন এই প্রশ্নের উত্তর না পাওয়া যায়, ততদিন হবিগঞ্জের বাতাসে বিষ ছড়ানো অবৈধ ইটভাটার আগুন নিভবে না।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ