
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা
মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহ জহিরুল হক নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ২ টার সময় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে পাহাড় কেটে মাটি ও বালু পাচার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(খ) ধারার লংঘন প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহ জহিরুল হককে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।?ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়। আইন-শৃঙ্খলা রক্ষা ও পাহাড় কাটা রোধের এই অভিযানে তাকে সার্বিক সহযোগিতা প্রদান করেন এসআরবি (ঝজই) এবং নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗