
তুরস্ক-এআইআইবি’র ১.৬ বিলিয়ন ডলারের জলবায়ু চুক্তি সই
তুরস্ক: এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও তুরস্কের মধ্যে ১ দশমিক ৬ বিলিয়ন (১৬০ কোটি) মার্কিন ডলারের একটি জলবায়ু অর্থায়ন চুক্তি সই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) আন্টালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে এই ঋণ চুক্তিটি সই হয়।
এআইআইবি জানিয়েছে, এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় জলবায়ুনীতিভিত্তিক অর্থায়ন প্যাকেজ। এর লক্ষ্য তুরস্কের নির্গমন বাণিজ্য (এমিশন ট্রেডিং) চালু করা, বিভিন্ন খাতে কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে দেশের প্রধান প্রধান জলবায়ু অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতের বিনিয়োগ নিশ্চিতে সহায়ক ভূমিকা রাখবে এই ঋণ।
এর আগে গত ২২ অক্টোবর এআইআইবি’র পরিচালনা পর্ষদ এই অর্থায়ন প্যাকেজটি অনুমোদন করে। চুক্তিটি তুরস্কের জলবায়ু আইন বাস্তবায়ন এবং তাদের দ্বিতীয় ‘জাতীয়ভাবে নির্ধারিত অবদান’ (এনডিসি) লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। তুরস্ক ২০৫৩ সালের মধ্যে মোট কার্বন নিঃসরণ শূন্যে (নেট-জিরো) নামিয়ে আনার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে কাজ করছে। যার অংশ হিসেবে ২০৩৫ সালের জন্য মধ্যবর্তী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗