
নোয়াখালীতে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে বাস্তবায়নাধীন উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নির্মাণকাজে ব্যবহারের ফলে সরকারি ৫৮৮ কোটি টাকার এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কার্যকারিতা ও ভবিষ্যৎ স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের (পাাউবো) অধীনে উড়িরচর-নোয়াখালী অংশে ক্রসড্যাম নির্মাণের কাজ চলছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। কিন্তু কোনো ধরনের অনুমোদন ছাড়াই প্রকল্পের আশপাশে একাধিক ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয় অধিবাসীদের আশঙ্কা, পরিকল্পিত পদ্ধতি ও নির্ধারিত স্থান ছাড়া নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করা হলে নদীর স্বাভাবিক গতিপথ ও তীরের স্থিতিশীলতা নষ্ট হবে। এতে নদীভাঙন প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া এই মেগা প্রকল্পটি উল্টো নতুন করে ভাঙনের ঝুঁকি তৈরি করতে পারে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗