১২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বিদেশি নাগরিকদের জন্য ভিসা নীতি সহজ করল ভারত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ · সর্বশেষ প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৭

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

বিদেশি নাগরিকদের জন্য ভিসা নীতি সহজ করল ভারত

· বাংলাদেশ

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান ক্যাটাগরির সংখ্যা ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশে ভারতে যেতে আগ্রহীদের জন্য প্রক্রিয়া সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার ধরন পুনর্বিন্যাসের পাশাপাশি আবেদনপত্রও সহজ করা হচ্ছে। ২৩টি উপক্যাটাগরির সব কটির আবেদনপত্রে তথ্য দেওয়ার ঘর বা ফিল্ডের সংখ্যা ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে ভিসা ব্যবস্থায় প্রথম দফায় পরিবর্তন আনা হয়েছিল। সর্বশেষ সংস্কারের আগে উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেছে ভারত সরকার।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ