
ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে কর্মসূচি; আফনান চত্বর থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় দক্ষিণ তেমুহনীতে
নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি শহরের উত্তর তেমুহনী এলাকার আফনান চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মিছিল থেকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
