
প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, চালানে মিলল সিগারেট তৈরির পূর্ণাঙ্গ প্ল্যান্ট
প্যাকিং ও র্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি করা হয়েছিল চালান। কিন্তু চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দাদের পরীক্ষায় বেরিয়ে এসেছে সিগারেট উৎপাদনের পুরো আয়োজন। চালানটিতে প্যাকেটজাতকরণের যন্ত্রপাতির পাশাপাশি পাওয়া গেছে সিগারেট তৈরির মূল মেশিনসহ সাত ধরনের যন্ত্রপাতি। সবচেয়ে বড় অসংগতি, ১৭ হাজার ৬০০ ডলারের ঘোষণার বিপরীতে মেশিনগুলোর প্রাথমিক তুলনামূলক মূল্য পাওয়া গেছে ৪ লাখ ৪৩ হাজার ডলার।
বুধবার চট্টগ্রাম বন্দরে অভিযান চালিয়ে এসব যন্ত্রপাতি শনাক্ত করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।
সিআইআইডির তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ছয়টি প্যাকেজে আসা চালানটির জন্য প্যাকিং ও র্যাপিং মেশিনের এইচএস কোডও ব্যবহার করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗