১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্যাকিং মেশিনের আড়ালে সিগারেট তৈরির পূর্ণাঙ্গ প্ল্যান্ট আনল জে আর বিজনেস ওয়ার্ল্ড

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ১১:০৩ · সর্বশেষ প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ১১:০৩

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

প্যাকিং মেশিনের আড়ালে সিগারেট তৈরির পূর্ণাঙ্গ প্ল্যান্ট আনল জে আর বিজনেস ওয়ার্ল্ড

· ব্যবসা

প্যাকিং ও র‍্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি করা হয়েছিল চালান। কিন্তু চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দাদের পরীক্ষায় বেরিয়ে এসেছে সিগারেট উৎপাদনের পুরো আয়োজন। চালানটিতে প্যাকেটজাতকরণের যন্ত্রপাতির পাশাপাশি পাওয়া গেছে সিগারেট তৈরির মূল মেশিনসহ সাত ধরনের যন্ত্রপাতি। সবচেয়ে বড় অসংগতি, ১৭ হাজার ৬০০ ডলারের ঘোষণার বিপরীতে মেশিনগুলোর প্রাথমিক তুলনামূলক মূল্য পাওয়া গেছে ৪ লাখ ৪৩ হাজার ডলার।

বুধবার চট্টগ্রাম বন্দরে অভিযান চালিয়ে এসব যন্ত্রপাতি শনাক্ত করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

সিআইআইডির তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ছয়টি প্যাকেজে আসা চালানটির জন্য প্যাকিং ও র‍্যাপিং মেশিনের এইচএস কোডও ব্যবহার করা হয়।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ