
মৃত স্বপ্নের আর্তনাদ
দু’জনের মদির চোখে স্বপ্নের বিনির্মাণ দু’জনের পথ চলা ও স্বপ্নের হাত ধরে তবুও হঠাৎ কী এক অজানা অসুখে স্বপ্নগুলো পড়ে থাকে লাশকাটা ঘরে। অতঃপর মৃত স্বপ্নের সুরতহাল, শব ব্যবচ্ছেদে স্বপ্নগুলো সকরুণ হাহাকারে ফিসফিসিয়ে বলে, আমাদের নির্মাতারাই আমাদের সমাধি রচনা করে।
মূল প্রতিবেদন: Dainik Azadi
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


