১২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হামজার নেতৃত্বে সাফ শিরোপার স্বপ্ন দেখছেন আমিনুল

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ · সর্বশেষ প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৭

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

হামজার নেতৃত্বে সাফ শিরোপার স্বপ্ন দেখছেন আমিনুল

· খেলা

২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই দলের সদস্য ছিলেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই জয়ের পর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। কিন্তু আরেকটি সাফ ট্রফি জয়ের অপেক্ষা ফুরায়নি। হামজা চৌধুরীর নেতৃত্বে এবার সেই অপেক্ষার অবসান ঘটবে বলে প্রত্যাশা আমিনুল হকের।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের দাপুটে জয় গ্যালারিতে বসে উপভোগ করেছেন সাবেক এই তারকা গোলরক্ষক। উত্তরসূরিদের পারফরম্যান্সে মুগ্ধ আমিনুল মনে করেন, হামজার হাত ধরেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সাফ শিরোপা জিততে পারে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে দলের পারফরম্যান্সের পাশাপাশি হামজাকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান তিনি। আমিনুল বলেন, ‘হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক কিংবদন্তি খেলোয়াড়। আমার বিশ্বাস, তার হাত ধরেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সাফ শিরোপা জিততে পারব।’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ