
দরপতনের শীর্ষে এসবিএসি ব্যাংক
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষস্থান দখল করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৪৬ শতাংশ কমেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা ৭০ পয়সা থেকে কমে ৬ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিটদর ৬ দশমিক ৮১ শতাংশ কমেছে। দিন শেষে ইউনিটটির সমাপনী দর দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ৪ টাকা ৪০ পয়সা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗