
কোটচাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ও জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সলেমানপুর পালপাড়া গ্রামের রমেন্দ্রনাথ সরকারের ছেলে সৌরভ সরকার ওরফে রোমিও (২৮) এবং রুদ্রপুর স্কুলপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে মো. জালাল উদ্দিন।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
