
বহদ্দারহাটে ফুটপাতজুড়ে বসানো দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে ফুটপাত দখল করে ব্যবসা চালানোর সুযোগ আর থাকছে না—এমন বার্তা দিয়ে দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার বহদ্দারহাট মোড়ে এ অভিযান চালানো হয়। চসিকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে গড়ে তোলা দোকান ও অন্যান্য স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার পাশাপাশি এসব স্থাপনার কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। অভিযানের পর এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

