
সারা দেশে ৩৮১টি ক্ষুদ্র-মাঝারি শিল্প কারখানা বন্ধ, চালু ২২টি
ঢাকা: দেশব্যাপী ছোট ও মাঝারি খাতের ৩৮১টি শিল্প কারখানা বর্তমানে বন্ধ রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদে দেওয়া জবাবে শিল্পমন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সারা দেশে ৮৪টি শিল্পনগরী প্রতিষ্ঠা করেছে। এসব শিল্পনগরীর ১১ হাজার ৭৪৮টি প্লটে বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগে মোট ৬ হাজার ৩৪৪টি শিল্প কারখানা স্থাপিত হয়েছে। এর মধ্যে বর্তমানে ৩৮১টি কারখানা বন্ধ অবস্থায় রয়েছে। তবে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় সচল করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
