১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতো

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ২৩:২৭ · সর্বশেষ প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ২৩:২৭

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতো

· বাংলাদেশ

# খুলনায় সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা #

স্টাফ রিপোর্টার ঃ সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুজন খুলনা মহানগর ও জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে আহছান উল্লাহ কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ জাকির হোসেন। সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি এড. কুদতর ই খুদা। জেলা কমিটির সম্পাদক এসএম সোহরাব হোসেনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন নগর কমিটির সম্পাদক এসকেএম তাছাদুজ্জামান, নিজাম উর রহমান লালু, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আঃ হালিম, শেখ আইনুল হক, সৈয়দ আলী হাকিম, এড. মামুনর রশীদ, খলিলুর রহমান সুমন, মাহবুবুল হক,সাব্বির খান,আঃ রাজ্জাক, আরিফুল ইসলাম, শ্যামল কুমার রায়, বনানী সুলতানা ঝুমু, ইরাক আলী, এসএম তৌসিফুজ্জামান, কৃষ্ণা দাস প্রমূখ। সভায় বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতো। গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে এ দু’টি বিষয় বাস্তবায়নের জোর দাবি জানানো। খুলনার আইন শৃংখলা অবনতি নিয়ে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, খুলনা যেন এখন আতংকের নগরীতে পরিণত হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও খুন হচ্ছে। চরম আতংকের মধ্যে দিন যাপন করছে নগরবাসী। কিন্তু আইন শৃংখলা বাহিনীর চরম ব্যর্থতায় খুলনা আজ মৃত্যু পুরিতে পরিণত হয়েছে। অবিলম্বে আইন শৃংখলা উন্নতি করতে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচচরণ করেন বক্তারা। তারই ধারাবাহিকতায় আগামী ২০ নভেম্বর সকালে কেএমপির সদর দপ্তরের সামনে মানববন্ধন ও পুলিশ কমিশনারের নিকট স্মারক লিপি পেশ করা হবে। উল্লেখ্য, ২০০২ সালের ১২ নভেম্বর সুজনের জন্ম হয়। তখন থেকে দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে লড়াই চালিয়ে যাচ্ছে। যা এখন অব্যাহত।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ