১৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো কালীপূজা

সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে

ময়মনসিংহে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণাঢ্য শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা ও কালীপূজা।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর পুরাতন ব্রহ্মপুত্র নদের কাঁচিঝুলি ও থানাঘাট এলাকায় প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।

​বিসর্জন উপলক্ষে দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ থেকে ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি এবং আরতির তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ভক্তরা নেচে-গেয়ে এবং উলুধ্বনি দিয়ে প্রিয় দেবীকে বিদায় জানান। বিসর্জনের আগে ঘাটে ঘাটে চলে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সিঁদুর খেলা।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর