
দামুড়হুদার হাউলী ইউনিয়নে ১৫ বছর ধরে নির্বাচন বন্ধ, ক্ষুব্ধ এলাকাবাসী
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে প্রায় ১৫ বছর ধরে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। সীমানা জটিলতা ও একের পর এক রিট আবেদনের কারণে দীর্ঘদিন ধরে আটকে আছে নির্বাচন প্রক্রিয়া। এরই মধ্যে গত ২৬ অক্টোবর কয়েকজন ইউপি সদস্যের যোগসাজশে আবারও নির্বাচন স্থগিতের উদ্দেশ্যে রিট করা হয়েছে এমন অভিযোগ ছড়িয়ে পড়লে ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাচনের দাবিতে স্থানীয় সাধারণ মানুষ হাউলী ইউনিয়ন পরিষদে জড়ো হন। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ও জনপ্রতিনিধিত্ব নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। প্রায় ৪০ হাজার মানুষের এই ইউনিয়নে দু-একজনের কারণে বারবার নির্বাচন বাধাগ্রস্ত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁদের দাবি, দ্রুত সব আইনি জটিলতা নিরসন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗