
মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা
রাজশাহীর মোহনপুরে ‘উদ্যোগ (UDYOG)’—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক এক প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মোহনপুর উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে কার্যরত সকল ব্যাংকের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রচারণামূলক কর্মশালায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক, মোহনপুর শাখার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (ম্যানেজার) জয়নাল আবেদীন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

