ক্লডের নতুন ফিচারে চাপে মাইক্রোসফটসহ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

সংবাদ থেকে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন কয়েকটি ফিচার চালু করেছে অ্যানথ্রপিক (Anthropic)। প্রতিষ্ঠানটির ‘ক্লড’ (Claude) এআই প্ল্যাটফর্মে ‘ক্লড হোয়াইটবোর্ডস’ (Claude Whiteboards) ও ‘ক্লড শিটস’ (Claude Sheets)-এর বেটা সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি ‘ক্লড ড্যাশবোর্ডস’-এর নাম পরিবর্তন করে ‘ক্লড ডেটা’ (Claude Data) রাখা হয়েছে এবং এটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।
নতুন এসব ফিচারের মাধ্যমে দলগত পরিকল্পনা, তথ্য বিশ্লেষণ ও কাজ ব্যবস্থাপনার মতো ক্ষেত্রে প্রচলিত সফটওয়্যারগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে ক্লড। এর প্রভাব পড়তে পারে মাইক্রোসফট, মানডে ডটকম (Monday.com), আসানা (Asana) ও জুমের (Zoom) মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবসায়।
নতুন ফিচার ঘোষণার পর মাইক্রোসফটের শেয়ারদর ২ দশমিক ২ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিনিয়োগ ব্যাংক স্টিফেলের বিশ্লেষক ব্র্যাড রিব্যাক মনে করেন, এন্টারপ্রাইজ পর্যায়ে মাইক্রোসফটের শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা ও বিভিন্ন সফটওয়্যারের সঙ্গে সমন্বয়ের সক্ষমতার কারণে স্বল্প মেয়াদে প্রতিষ্ঠানটির ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা কম।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



