
বানিয়াচঙ্গে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ॥ নওজোয়ান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে অর্ধলক্ষাধিক দর্শকদের উপস্থিতিতে টান টান উত্তেজনাকর খেলার মধ্য দিয়ে বানিয়াচং খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এলআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।
ফাইনালে তোফাজ্জল মেম্বার ফুটবল একাদশ বনাম নওজোয়ান স্পোটিং কাব অংশ নেয়। এতে ২ গোলে তোফাজ্জল মেম্বার ফুটবল একাদশকে হারিয়ে নওজোয়ান স্পোটিং কাব চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। উভয় দলের পক্ষে দেশী ও বিদেশী খেলোয়ারগণ অংশ নেন। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল মতিন।
টুর্নামেন্টে সবোচ্চ গোল দাতা হন রোজেস এলিভেন ক্লাবের অপি খান। খেলা শেষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এর আহ্বায়ক সালাউদ্দিন সালাউদ্দিন ফারুক এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমুল হোসেন ও কোষাধ্যক্ষ মতিউর রহমান মতির যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



