
মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ১ লাখ টাকা জরিমানা
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বেলঘর ও তেগোরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে করকি গ্রামের চায়েদ আলীর ছেলে আবেদ আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


