১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সবজি-মাছের দামে স্বস্তি, পকেট কাটছে চাল-তেল-মসলা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০০

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

সবজি-মাছের দামে স্বস্তি, পকেট কাটছে চাল-তেল-মসলা

· বাংলাদেশ

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় চট্টগ্রামের বাজারে কমতে শুরু করেছে অধিকাংশ সবজির দাম। দাম কমেছে কয়েক ধরনের সামুদ্রিক মাছেরও। তবে চাল, ডাল, ভোজ্যতেল ও মসলার বাজারে এখনো স্বস্তি নেই। উল্টো বাড়তি দামে এসব পণ্য কিনতে গিয়ে চাপে পড়ছেন ক্রেতারা। মাংস ও ভালো মানের মাছের দামও রয়েছে নাগালের বাইরে।

এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের কেনাকাটায় সাশ্রয়ের সুযোগ তৈরি করেছে সুপারশপ দ্য বাস্কেট। প্রতিষ্ঠানটির ‘পিক অব দ্য উইক’ অফারে মাংস, মাছ, ফলমূল, সবজি, চাল, তেল, দুধ, চা, মধু ও মসলাসহ বিভিন্ন পণ্যে দেওয়া হচ্ছে বিশেষ মূল্যছাড়। নির্বাচিত পণ্যে সর্বোচ্চ ৬১ টাকা পর্যন্ত ছাড়ের পাশাপাশি কয়েকটি পণ্যে মিলছে ১০ শতাংশ মূল্যছাড়।

চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, বকশিরহাট ও চাক্তাইয়ের বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ফুলকপি ও বাঁধাকপির দাম কেজিতে ১০ টাকা কমেছে। বর্তমানে এসব সবজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। বেগুন, বরবটি, পটোল ও ওলকপি মিলছে ৪০ টাকায়। দুই সপ্তাহ আগে ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরের শিম এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ