
শাহরাস্তি দুই গ্রামের সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৬
চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার সোনাচোঁ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষে শাহজাহান (৩০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে নিরীহ এক অটোচালকের প্রাণহানির ঘটনায় দুই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।
নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সিবাড়ির আলী আহমেদের ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন। তাঁর সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

