
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত
কুষ্টিয়া: সীমান্ত দিয়ে চারজনকে (দুই পুরুষ, এক নারী ও এক শিশু) বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় তাদের এ চেষ্টা ব্যর্থ হয়। পরে চারজনকেই ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি।
বিজিবি জানায়, ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফের বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। গোয়েন্দা তথ্য ও টহল দলের সতর্কতায় বিষয়টি শনাক্ত হলে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তা প্রতিহত করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
