১৩ নভেম্বর ২০২৬, ১৬:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১৪:২৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১৪:২৫

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা

· আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তনের প্রভাব, চরম খরা ও সেচসহ তীব্র আর্থিক লোকসানের মুখে পড়ে বিকল্প চাষাবাদের দিকে ঝুঁকছেন তুরস্কের কৃষকরা। সরকারি বা আন্তর্জাতিক সহযোগিতার অপেক্ষায় না থেকে খরাপ্রবণ পশ্চিমাঞ্চলের কৃষকরা কয়েক দশকের তুলা চাষ ছেড়ে এখন কম পানি ও কম খরচের গম এবং সূর্যমুখী রোপণ শুরু করেছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় ৫ শতাংশ আসে কৃষি খাত থেকে। দেশের মোট ব্যবহৃত পানির ৭৯ শতাংশই লাগে কৃষিতে, যার প্রায় অর্ধেক নষ্ট হয় অদক্ষ সেচব্যবস্থার কারণে। ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কপ ৩১) শুরু হতে যাওয়ার ঠিক মুখে মাঠ পর্যায়ের কৃষকরা জানাচ্ছেন, অতিরিক্ত সেচ খরচ এবং জ্বালানি ও সারের দামের সঙ্গে তাল মেলাতে না পেরে তারা বাধ্য হয়ে ফসল পরিবর্তন করছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, তুরস্ক একসময় বিশ্বের অষ্টম বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ হলেও বর্তমানে তুলা চাষ আশঙ্কাজনক হারে কমেছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ