
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের বাছাইকৃত কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অদ্য ৬নভেম্বর, জুমাবার, স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইসমাইল আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামির আলী। এতে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুররশিদ তালুকদার, উমর ফারদিন ও মাওলানা জাহিদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদের মান উন্নয়নের জন্য নিয়মিত কুরআন হাদিস অধ্যয়ন করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। একই সাথে তিনি দ্বীনের একজন দায়ী হিসাবে পরিবার ও সমাজের সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গুরুত্বারোপ করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗