১৩ নভেম্বর ২০২৬, ১৯:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১৫:২৮ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৪৭

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত

· খেলা

ম্যাট হেনরির গতি আর সুইংয়ে কুপোকাত ভারত। তার সঙ্গে তাল মিলিয়ে বাউন্সে বাকি কাজ সেরেছেন ম্যাট ফিশার। ফলে নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় শুভমান গিলের দল মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে। এর মধ্য দিয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৪ রানের ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেল ভারত।

মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক কিউইরা ৩৩৩ রানের বড় সংগ্রহ গড়ে। তাদের পক্ষে উইল ইয়ং সর্বোচ্চ ১২৫ রানের ইনিংস এবং টিম সেইফার্ট ৫৮ রান করেছেন। ওই লক্ষ্য তাড়ায় জিততে হলে রেকর্ড গড়তে হবে শুভমান গিলের দলকে। এর আগে ওয়ানডেতে বিদেশের মাটিতে সর্বোচ্চ ৩৩১ রানের লক্ষ্য তাড়ায় তারা ২০১৬ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল।

কিন্তু রেকর্ড গড়া তো দূরে থাক, শুরু থেকেই তটস্থ ছিল ভারতীয় টপঅর্ডার। নিজেদের ইতিহাসে প্রথমবার ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে তারা ৩ উইকেট হারিয়ে বসে। ম্যাট হেনরির গতি-সুইংয়ে দিশেহারা হয়ে একে একে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। এরপর ৯ রানে আউট হন রুতুরাজ গায়কোয়াড়ও। এ নিয়ে ওয়ানডেতে দ্বিতীয়বার ১০ রানের আগেই চতুর্থ উইকেট হারাল ভারত। এর আগেরবার বিব্রতকর নজির গড়েছিল ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপে। পরে ওই আসরে কপিল শর্মার ভারত চ্যাম্পিয়ন হয়।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ