১৩ নভেম্বর ২০২৬, ১৬:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৯

প্রধান সংবাদ

TechZoom বাংলা

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

· বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৭ বাজারে আনার জোর প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন প্রযুক্তি প্রতিবেদন অনুযায়ী, এই সিরিজে গ্যালাক্সি এস২৭, গ্যালাক্সি এস২৭ প্লাস, গ্যালাক্সি এস২৭ প্রো এবং গ্যালাক্সি এস২৭ আলট্রা নামে চারটি মডেল থাকতে পারে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও ইতিমধ্যে গ্যালাক্সি এস২৭ এবং এস২৭ প্লাস মডেল দুটি বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে, যার ফলে ফোন দুটির সম্ভাব্য ফিচার ও দাম সামনে এসেছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৭ মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্ল্যাট এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এতে এক্সিনোস ২৭০০ প্রসেসরের পাশাপাশি সর্বোচ্চ ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ দেওয়া হতে পারে। ধুলা ও পানি প্রতিরোধের জন্য আইপি৬৮ রেটিংসহ ফোনটিতে ৪ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে, যা ২৫ ওয়াট তারযুক্ত এবং ১৫ ওয়াট তারবিহীন চার্জিং সমর্থন করবে। ছবি তোলার জন্য এর পেছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাযুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং ৩এক্স জুমসহ ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকবে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।

অন্যদিকে, গ্যালাক্সি এস২৭ প্লাস মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭ ইঞ্চির ২কে ফ্ল্যাট এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে মিলতে পারে। এতেও একই এক্সিনোস ২৭০০ প্রসেসর, সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ থাকার কথা শোনা যাচ্ছে। তবে এই মডেলে ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বড় ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াট তারযুক্ত এবং ২০ ওয়াট তারবিহীন চার্জিং সুবিধা থাকতে পারে। আইপি৬৮ রেটিংযুক্ত এই ফোনটির ক্যামেরা সেটআপও অনেকটা সাধারণ মডেলের মতোই হতে পারে, যেখানে পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সসহ সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ