
৫ কোটি টাকার ৩ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ১
নগরের আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুধীর কুমার ধর (৪১), তিনি বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপাল ধরের ছেলে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযানে সুধীর কুমার ধর নামের এক ব্যক্তিকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার সুধীর কুমার ধরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন আকবরশাহ থানায় একটি মামলা করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗