
তুরস্কের বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তা জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ৩১ তুরস্ক’ (COP31 Türkiye) আসরে বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল কবির।
আগামী ১৪ নভেম্বর ‘কমিউনিটি-লিড অ্যাডাপটেশন অ্যান্ড ক্লাইমেট জাস্টিস’ শীর্ষক উচ্চপর্যায়ের সেমিনারে অনলাইনে বক্তব্য দেবেন তিনি।
এই আন্তর্জাতিক সেশনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অন্য বক্তারা হলেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান, বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্টের (বিআরআইডি) সিনিয়র রিসার্চ অফিসার মো. নোমান আমিন এবং শিশুকের সিনিয়র রিসার্চ অফিসার রাইসুল সাকফাত।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗