
বান্দরবানে অনুষ্ঠিত হলো অন্নকূট মহোৎসব
পার্বত্য জেলা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বান্দরবানের উদ্যোগে কালাঘাটাস্থ শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়।
গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব উপলক্ষ্যে আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় ভগবান গিরিরাজ গোবর্ধন ও ভগবান জগন্নাথ দেবের রাজবেশ দর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, এরপরে সকাল সাড়ে ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ, ৯টায় ভজন-কীর্তন এবং ১১টায় গোমাতার পূজা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় গিরিরাজ গোবর্ধনের পূজা, ভোগ আরতি ও কীর্তন, সাড়ে ১২টায় অন্নকূট দর্শন এবং বেলা ১টায় মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়। পরে আগত ভক্তদের মধ্যে কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗