
খুলনায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভয়ে ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি; তিন দিনের মধ্যে ব্যবস্থা নেয়ার আল্টিমেটাম
খুলনায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন কেমিস্ট ও ফার্মেসি ব্যবসায়ীরা। বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতিতে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন খুলনার সাধারণ কেমিস্ট ব্যবসায়ীরা। অন্যথায় তিন দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে নগরীর সব কেমিস্ট মালিকানাধীন ফার্মেসি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সম্প্রতি বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনী কার্যালয় দেওয়া হয়, স্মারকলিপি তুলে ধরা হয়েছে এসব অভিযোগ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗