
দিলারা ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে সোবহানা মোস্তারির দল। দিলারা আক্তারের অপরাজিত ঝোড়ো ফিফটি আর শতরানের উদ্বোধনী জুটিই এনে দিয়েছে বড় জয়।
আজ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আজমানে সাত জেলা ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৭.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১৩২ রান তুলে নেয় বাংলাদেশ। ১৫ বল হাতে রেখেই পাওয়া এই জয়ে গ্রুপ পর্বে প্রথম পয়েন্টের দেখা পেল দলটি।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। তাঁদের ব্যাটে রান উঠেছে দ্রুতগতিতে। উদ্বোধনী জুটিতে ১০৪ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন দুজন। ৪৩ বলে ৪৫ রান করে সাথী ফিরলেও ততক্ষণে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
