
এনবিআর কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান, হামলার শিকার দুই পত্রিকার প্রধান সম্পাদক
দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পত্রিকার দুই সম্পাদক। এ সময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর, হত্যাচেষ্টা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ ৯ হাজার টাকা, এটিএম কার্ড ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। একইসঙ্গে তাদের আটক করে হামলা ও বিভিন্ন ঘটনা সাজিয়ে, ভিডিও ধারণ করেছে দুর্বৃত্তরা। এনবিআরের এক দুর্নীতিবাজ কর্মকর্তার ভাইয়ের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার দুই সাংবাদিক হলেন— দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মো. মতিউর রহমান ও স্বাধীন বাংলার প্রধান সম্পাদক সালাহ উদ্দিন মিঠু।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণ পাগলা উপজেলার কাউরাইত বাজারে এ ঘটনা ঘটে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

