
জঙ্গল সলিমপুরে এখনও বেদখল ২৮ প্লট, হাইকোর্টের রায় উপেক্ষা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগরে দখল করা ২৮টি প্লটের জমি ছেড়ে দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। এ সময় প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতা ও হয়রানির অভিযোগ তোলেন তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরীর পাচঁলাইশ হামজারবাগ এলাকায় এ সংবাদ সম্মেলন করেন উচ্চ আদালতে রিটকারী মো. মীর হাসান। এসময় অন্য ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হাইকোর্টে রিটকারী মো. মীর হাসান অভিযোগ করে বলেন, রিট পিটিশন নম্বর ১৪৬৭২/২৬-এর আদেশে ৩০ দিনের মধ্যে দখলকৃত জমি ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু আদালতের আদেশের কপি নিয়ে একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও প্রত্যাশিত সহযোগিতা পাননি তারা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
