
পুত্রবধূকে মেয়ে পরিচয়ে হেবা দলিলের চেষ্টা, দলিল জব্দ
ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসে। গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের তালুক বানীনগর মৌজার একটি জমির হেবা দলিল সম্পাদনের জন্য কাগজপত্র জমা দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, জমিদাতা ওই ব্যক্তি নিজের পুত্রবধূকে ঔরসজাত কন্যা পরিচয় দিয়ে হেবা দলিল সম্পাদনের চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সাব-রেজিস্ট্রার খন্দকার আহসানুল হক দলিলের কাগজপত্র যাচাই করেন এবং দাতা ও গ্রহীতাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁদের প্রকৃত সম্পর্কের বিষয়টি সামনে এলে তিনি দলিলটি জব্দ করে নিজের হেফাজতে নেন।
এ ঘটনায় দলিল লেখক মোশাররফ হোসেন শিমুলকে মঙ্গলবার (১০ নভেম্বর) সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে দলিল লেখক সমিতির নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে ১৫ দিনের জন্য সাব-রেজিস্ট্রি অফিসে প্রবেশ ও দলিল সম্পাদন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗