
সিটি গেটে পুলিশের তল্লাশিতে বেরোল ৫ কোটি টাকার স্বর্ণ, চোরাকারবারি বাঁশখালীর সুধীর ধরা
নগরের সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ৩ কেজির বেশি স্বর্ণসহ গ্রেপ্তার হয়েছেন বাঁশখালীর সুধীর কুমার ধর (৪১)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।
বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আকবরশাহ থানা পুলিশ। সুধীর বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপাল ধরের ছেলে।
আকবরশাহ থানার ওসি নাজের হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় সুধীরকে গ্রেপ্তার করে তল্লাশি চালালে তাঁর হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗