১৩ নভেম্বর ২০২৬, ২৩:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মিষ্টি ভেবে বোমা খেয়ে একজন নিহত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ২৩:২৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ২৩:২৫

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

মিষ্টি ভেবে বোমা খেয়ে একজন নিহত

· বাংলাদেশ

প্রবাহ রিপোর্ট ঃ ভারতে মিষ্টি মনে করে বোমা খেয়ে একজন নিহত হয়েছেন। শুক্রবার পুলিশ এ খবর নিশ্চিত করেছে। ঘটনাটি গত মঙ্গলবারের। ঘটনার সময় রাজেন্দ্র বারৌটিয়া নামের এক তরুণ ভারতে মধ্যপ্রদেশের দিন্ডোরি জেলার এক গ্রামে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে আগুনের পাশে বসে ছিলেন।

তখন গ্রামের এক ব্যক্তি তাকে মিষ্টিসদৃশ কিছু খেতে দেন। ৩৫ বছর বয়সী রাজেন্দ্র মিষ্টি ভেবে তা খেয়ে ফেলেন। কিন্তু মিষ্টির মতো দেখালেও তা আসলে ছিল ঘরে বানানো বোমা। পুলিশ কর্মকর্তা রেখা সিং এএফপিকে জানান, এলাকার কিছু আদিবাসী মানুষ বুনো শূকর মারতে এ ধরনের বোমা ব্যবহার করে।

সেরকম একটা বোমাই ওই ব্যক্তিকে দেওয়া হয়েছিল এবং সেটা তার মুখেই বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও রাজেন্দ্রকে আর বাঁচানো যায়নি। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে রেখা সিং বলেন, কাউকে হত্যা করা তাদের উদ্দেশ্য ছিল, নাকি সেটা নিছক দুষ্টুমি ছিল, তা এখনো জানা যায়নি।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ