
সিডরে হারানো মেয়ের অপেক্ষায় ১৯ বছর ধরে বেড়িবাঁধে মা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছে স্বামী, বসতভিটা ও জীবনের সব স্বাভাবিকতা; কিন্তু আট বছর বয়সি ছোট মেয়ে রহিমাকে হারানোর শোক আজও বয়ে বেড়াচ্ছেন রেবা বেগম (৬৭)। ১৯ বছর ধরে বলেশ্বর নদের তীরে বেড়িবাঁধে বসে মেয়ের ফেরার অপেক্ষা করছেন তিনি।
তার বিশ্বাস, একদিন মেয়ে ফিরে এসে ‘মা’ বলে জড়িয়ে ধরবে। সেই আশাতেই বেড়িবাঁধ ছেড়ে অন্য কোথাও চলে যাননি এই বৃদ্ধা। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে বলেশ্বর নদের পাশের বেড়িবাঁধে বসে থাকতে দেখা যায় রেবা বেগমকে।
একা বসে থাকা এই বৃদ্ধার সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে তার জীবনের এক বেদনাবিধুর অধ্যায়। একসময় সচ্ছল গৃহস্থ ছিলেন রেবা বেগমের স্বামী নুর ইসলাম তালুকদার। বলেশ্বর নদ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিল তাদের বড় বসতবাড়ি ও কৃষিজমি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


